পিছিয়ে গেল নিউজিল্যান্ডের নির্বাচন

১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটা হচ্ছে না।
চার সপ্তাহ পিছিয়ে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে নির্বাচনের নতুন তারিখ।

সোমবার (১৭ আগস্ট) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন।
তবে ১৭ অক্টোবরের পর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই তার, ‘নির্বাচন পেছনোর কোনো ইচ্ছাই আমর ছিল না।
কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর কোনো ইচ্ছা নেই আমাদের।’

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজনে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দিতে পারেন।
তাছাড়া বিরোধী দলও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছিল।

 

Comments (0)
Add Comment