মালয়েশিয়ায় ১০ গুণ বেশি সংক্রামক করোনাভাইরাসের সন্ধান

করোনার ব্যাপক পরিবর্তন খুঁজে পেয়েছে মালয়েশিয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ (আইএমআর)।
দেশের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার মতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সার্স-কোভ ২। মালয়েশিয়ায় ভাইরাসটির এমন এক প্রজাতির সন্ধান মিলেছে, যা ১০ গুণ বেশি সংক্রামক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ডিসিক্সওয়ানফোরজি নামে পরিচিত এই পরিবর্তিত করোনাভাইরাস বিশ্বের অন্য কিছু অংশে আগেই দেখা গিয়েছিল।

সম্প্রতি এক ভারতীয় রেস্তোরাঁর মালিক মালয়েশিয়ায় ফেরার পর তার থেকে সংক্রমিত হয়েছেন ৪৫ জন।
দেশ থেকে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় ওই ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ডের সঙ্গে জরিমানা করা হয়েছে।

যে ৪৫ জন সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে তিনজনের শরীরে এই নতুন চরিত্রের করোনাভাইরাসের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে।
এছাড়া ফিলিপাইন থেকে ফেরা কয়েকজনের শরীরেও এর উপস্থিতি মিলেছে।

Comments (0)
Add Comment