ছুটিতে এসে আটকে পড়া কুয়েতফেরতরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান

ছুটিতে আসা প্রবাসীরা আবারও কুয়েত ফিরে যেতে চান তারা দাবি করেছেন। তাদের দাবি, গত পাঁচ/চয় মাস আগে ছুটিতে দেশে এসে ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে এসেছে।

দেশে তারা কোনো কাজ না পেরে বেকার হয়ে পড়েছেন।
এ অবস্থায় কুয়েতে ফিরে যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ও আমরা কুয়েত প্রবাসীর’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সমন্বয়ক শামীম আহমেদ বলেন, আমরা অনেকে গত পাঁচ থেকে ছয়মাস বা তারও আগে দেশে ছুটিতে এসেছি।
এরপর করোনার কারণে আর কুয়েতে ফিরতে পারিনি।
তবে, সম্প্রতি অন্যদেশ থেকে কুয়েত যাওয়া শুরু হলেও বাংলাদেশ থেকে কেউ যেতে পারছেন না।

আমাদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে অনেকের শেষ পর্যায়ে আছে। আমরা কুয়েত ফিরতে ও কাজ করতে চায়। আমরা এখন বেকার হয়ে আছি।

মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিক উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment