আবারো হাসপাতালে ভর্তি অমিত শাহ

আবারো হাসপাতালে ভর্তি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার রাতে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লির এইআইআইএমএস হাসপাতালের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, তিন-চারদিন ধরে শরীর ব্যথা এবং দুর্বলতা থাকায় অমিত শাহকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ। এর আগে গত ২ অগস্ট একটি টুইট বার্তায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Comments (0)
Add Comment