কাশ্মির নিয়ে তিক্ততা অবসানে সৌদি আরবে পাক সেনাপ্রধান

কাশ্মির ইস্যুতে দুই দেশের তিক্ততা অবসানে সৌদি আরবে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে সোমবার রিয়াদ গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে কাশ্মিরে ভারতের নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সৌদি আরবের প্রতি দাবি জানিয়েছিল পাকিস্তান।
তবে সৌদি ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটে এমন পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
বরং এ বিষয়ে জোর দাবি করায় পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জেনারেল বাজওয়া পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন।
তবে এরপরও রিয়াদ শান্ত না হলে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ তহবিলের ওপর চাপ পড়বে।

সোমবার সৌদি উপপ্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন বাজওয়া।

 

Comments (0)
Add Comment