কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান কুয়েতে এসে পৌঁছেছেন।
সোমবার ১৭ আগস্ট বিকাল সাড়ে ৩টায় এমারত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আগত রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, ডিফেন্স এটার্সি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী মোহাম্মদ ফরিদ হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার প্রমুখ।
কুয়েতের কুর্তবা এলাকায় রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে করোনাকালীন কুয়েত সরকারের নিয়ম অনুযায়ী ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টিন পালন করবেন তিনি।
২৩ আগস্ট বাসভবন থেকে তিনি দাফতরিক কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রদূতের জন্মস্থান রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায়।