ভারতে চলতি বছরেই আসতে পারে করোনার টিকা।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বরাত দিয়ে এনডিটিভি এমন খবর প্রকাশ করেছে।
ওই খবরে বলা হয়েছে, ভারতে তৈরি তিনটি টিকার মধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে।
হয়তো ২০২০ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের দিকে উৎপাদন শুরু করতে পারবে তারা।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, করোনার বিরুদ্ধে ৮ মাসের দীর্ঘ লড়াইয়ে দেশে সুস্থতার হার ৭৫ শতাংশ।
মোট ২২ লাখ মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। আরও সাত লাখ মানুষ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।
তিনি বলেন, পুনের মাত্র একটি ল্যাবে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবার আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।