আলোচনা ব্যর্থ হলে চীনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে ভারত

ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত বলেছেন, চীনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হলে সামরিক ব্যবস্থা নিতে হবে।
তবে শেষ পর্যন্ত এই সমস্যা আলোচনার মাধ্যমেই মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।
কিন্তু তা ব্যর্থ হলে সামরিক ব্যবস্থা নেয়া ছাড়া বিকল্প থাকবে না বলেও মনে করিয়ে দিয়েছেন বিপিন রাওয়াত।

লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘাত প্রসঙ্গে সোমবার বিপিন রাওয়াত বলেন, লাদাখে চীনা সেনা সীমা লঙ্ঘন করেছে।
এই সমস্যা সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তা ফলপ্রসূ না হলে সামরিক ব্যবস্থা তো আছেই।
তবে সামরিক ও কূটনৈতিক স্তরে সবরকম আলোচনা ব্যর্থ হলে তবেই তা প্রয়োগ করা হবে।

Comments (0)
Add Comment