সালিশে তালাকের রায় শুনে গৃহবধূর আত্মহত্যা

প্রথমে প্রেম,তার পর বিয়ে। পরে বিচারকদের বিবাহ বিচ্ছেদের চাপ।
কিন্তু তা মেনে নিতে পারেনি গৃহবধূ পারভিন। বিচারকদের বিবাহ বিচ্ছেদের রায়ে ক্ষুব্ধ হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন পারভীন আক্তার (৪০) নামে এক গৃহবধূ।

নরসিংদীর মাধবদীর সাগরদী গ্রামে এমন ঘটনা ঘটে। এমন অভিযোগ করেছেন নিহতে ছোট ভাই কাউছার মিয়া।

নিহতের বাবা সাইদ মিয়া অভিযোগ করে বলেন, থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় বিচারকরা এক পক্ষের হয়ে কাজ করেছে।
তাদের চাপিয়ে দেয়া সিদ্ধান্তের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছেন।

Comments (0)
Add Comment