সব স্কুল বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারে গত সপ্তাহের প্রথম থেকে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সাম্প্রতিক এই সংক্রমণের অধিকাংশ ঘটনাই ঘটছে দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের আশেপাশে।
কর্তৃপক্ষের বিশ্বাস, আগের তুলনায় এই দফায় করোনাভাইরাস অনেক বেশি সংক্রামক।
মঙ্গলবার নতুন করে আরও ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এটি।

Comments (0)
Add Comment