সমকামী তরুণীকে তাঁর সঙ্গিনীর সঙ্গে লিভ-ইনে সম্মতি কোর্টের

সমকামী তরুণীকে তাঁর সঙ্গিনীর সঙ্গে লিভ-ইন করার আইনি স্বীকৃতি দিয়েছে ভারতের ওড়িশা হাইকোর্ট।
উক্ত সঙ্গীর হেবিয়াস করপাস পিটিশনের শুনানিতে সোমবার এই রায় দিয়েছে ওড়িশার উচ্চ আদালতের বিচারপতি এসকে মিশ্র ও সাবিত্রী রাঠোরের ডিভিশন বেঞ্চ।

পিটিশনার অভিযোগ করেছিলেন যে, গত এপ্রিল মাসে ভুবনেশ্বরে জোর করে তার সঙ্গিনীকে আলাদা করে দেন তার মা।
২০১৪ সালে এনএএলএসএ মামলা অনুযায়ী, লিঙ্গ নির্ধারণে নিজের অধিকারের সপক্ষে যুক্তি দেখান পিটিশনার।
তাঁকে যাতে পুরুষ হিসেবে বিবেচনা করা হয়, সেই আর্জিও জানান ঐ তরুণী।

ওই তরুণীর যুক্তি ছিল, তিনি ও তার সঙ্গিনী উভয়েই প্রাপ্তবয়স্ক। একই লিঙ্গের হওয়ায় তারা এখনই বিয়ে করতে চান না, তবু একসঙ্গে থাকার অর্থাত্‍‌ লিভ-ইন করার অধিকার তাদের রয়েছে।
তিনি আরো বলেন যে, ২০০৫ সালের গার্হস্থ হিংসা আইনেও লিভ-ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছে।
যে কোনো লিঙ্গ নির্বিশেষেই নারী সঙ্গিনীকে একই অধিকার ও সুবিধা দেওয়া রয়েছে।

Comments (0)
Add Comment