করোনা মহামারি নিয়ন্ত্রণ করতে গিয়ে চাপে আছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এক সপ্তাহের মধ্যে গত সোমবার (২৪ আগস্ট) দ্বিতীয়বার তাকে হাসপাতালে যেতে দেখা গেছে। এনিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জাপানে।
এমন পরিস্থিতিতে নিজের অবস্থা সবার সামনে তুলে ধরতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছেন আবে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সেখানে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেবেন জাপানের সরকার প্রধান।
জাপান টাইমস ও ব্লুমবার্গ টুইট করেছে, ‘শিনজো আবে পদত্যাগ করতে যাচ্ছেন।’
তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল গত ১৭ আগস্ট টোকিওর একটি হাসপাতালে দেখা যাওয়ার পর।
অবশ্য তার দলের কর্মকর্তারা বলেছিলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে যাওয়া।
ওইবার সাড়ে ৭ ঘণ্টা হাসপাতালে থেকে বাড়ি ফেরেন শিনজো আবে। তবে আবে যে মানসিক অবসাদে ভুগছেন তা অস্বীকার করেননি তারা।