‘সংঘর্ষের জন্য রুশ নয় মার্কিন সেনারা দায়ী’

সিরিয়ায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো।
মঙ্গলবার ইরাক এবং তুরস্ক সীমান্তে দেরিক অঞ্চলে রুশ ও মার্কিন যুদ্ধযানের মধ্যে সংঘর্ষে কয়েকজন মার্কিন সেনা আহত হন।

এ বিষয়ে মস্কো সুস্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনারা রুশ সেনা টহল দলকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় রাশিয়ার সেনারা তাদের গাড়ি দিয়ে আমেরিকার একটি গাড়ি ভেঙে চুরমার করে দেয়।
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি বলেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার সেনারা আমেরিকার একটি মাইন-প্রতিরোধী গাড়িকে ধাক্কা দেয় এবং তাতে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়।

Comments (0)
Add Comment