বেড সংকটে দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলো

দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণের ১৬তম দিন পূর্ণ করেছে শনিবার।
প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোতে এখন বেড সংকট দেখা দিয়েছে।

দ্য কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদের অধিকাংশ রাজধানী সিউল ও আশেপাশের এলাকার বাসিন্দা।

দেশটির গির্জা, অফিস, নার্সিং হোম ও চিকিৎসাকেন্দ্রগুলোতে করোনাভাইরাস সংক্রমণ ঘটিয়ে যাচ্ছে।
এমনকি সামাজিক দূরত্ববিধি কঠোর করা হলেও সংক্রমণের হার কমছে না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিউলে জটিল রোগীদের বেলায় এখন হাসপাতালে মাত্র ৪ দশমিক ৫ শতাংশ বেড খালি আছে।
অথচ গত সপ্তাহে এই হার ছিল ২২ শতাংশ।

Comments (0)
Add Comment