ইরাক থেকে ১৭০০ সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র

আগামী কয়েক মাসের মধ্যে ইরাক থেকে ১৭০০ সেনাসদস্য প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক থেকে সেনা কমিয়ে আনার যে ঘোষণা দিয়েছিলেন, তারই অংশ হিসেবে এই সেনাসদস্যদের সরিয়ে আনা হচ্ছে।

ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে প্রায় ৫ হাজার ২০০ সেনাসদস্য মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা এখন বলছেন যে, আইএসের অবশিষ্ট যোদ্ধাদের মোকাবিলা করতে ইরাকি বাহিনীই যথেষ্ট।

Comments (0)
Add Comment