ভারতে ফের চলন্ত বাসে ধর্ষণের শিকার তরুণী

ভারতে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণ একটি সমালোচিত ঘটনা।
এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন দিল্লির এক তরুণী।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, শনিবার একটি প্রাইভেট বাসে করে লক্ষ্ণৌ থেকে দিল্লিতে ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই তরুণী।
জানা যায়, স্মার্টফোন থেকে হেল্পলাইনে ফোন করায়, পুলিশ শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মেয়েটির মেডিকেল টেস্ট শেষে পুলিশ তার বাড়িতে পৌঁছে দিয়েছে তাকে। অভিযুক্ত ধর্ষক এখন বিচার বিভাগের হেফাজতে।
বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আসার সময় ভোরের দিকে তাকে ধর্ষণ করা হয়। সেসময় বাসের অন্য যাত্রীরা ঘুমাচ্ছিলেন।
‘ধর্ষক’ ওই বাসের হেলপার। নাম রবি। ঘটনার পর, বিধ্বস্ত অবস্থায় ১১২ হেল্পলাইনে ফোন করেন মেয়েটি। বাসের মধ্যে যৌন নির্যাতনের কথা জানান।
পুলিশ মথুরার মান্ট টোলপ্লাজায় ওই বাসটির জন্য অপেক্ষা করছিল। বাসটি টোলপ্লাজায় পৌঁছালে, অভিযোগকারী মেয়ের সঙ্গে অভিযুক্তকে বাস থেকে নামানো হয়।

Comments (0)
Add Comment