অক্টোবরে আমেরিকান এয়ারলাইন্সের ৫৫ শতাংশ ফ্লাইট স্থগিত

আমেরিকান এয়ারলাইন্স তাদের অক্টোবরের ৫৫ শতাংশ ফ্লাইট স্থগিত করেছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে যাত্রী চাহিদা কমে যাওয়া ও যুক্তরাষ্ট্রের ১৫ সিটিতে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট স্থগিত করা হয়েছে।

কোম্পানিটি এমন সময় ফ্লাইট কমাচ্ছে যখন গ্রীষ্মের ছুটিও শেষ হয়েছে এবং বাণিজ্যিক ফ্লাইট কমে গেছে। চলতি বছরের মার্চ মাস থেকেই যাত্রী পরিবহন কমতে থাকে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে এসময় ট্রান্সপোর্টশেন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রিশনের কঠোর নজরদারিও ছিল। সব মিলিয়ে বাণিজ্যিক ফ্লাইটেও এসবের ব্যাপক প্রভাব পড়ে।

আমেরিকান এয়ারলাইণ্স কর্তৃপক্ষ আগস্টের শুরুতে জানায়, ৭ অক্টোবর ১৫টি শহরে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়া হবে। সরকার নতুন করে আর্থিক প্রণোদনা ঘোষণা না করলে সম্ভবত অন্য এয়ারলাইন্সগুলোও একইরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। প্রথম ধাপের প্রণোদনার অর্থ দিয়ে মার্চ মাস পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে কোম্পানিগুলো। পরবর্তী সময়ে ট্রান্সপোর্টেশন বিভাগ কিছু ফ্লাইট স্থগিত করে দেয় যাত্রী চাহিদা কম থাকার কারণে। এ নিষেধাজ্ঞা ১ অক্টোবর পর্যন্ত করা হয়।

রোববার এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, ২৪টি সিজনাল রুটে নতুন করে ফ্লাইট চালানোর ঘোষণা দেয়া হয়েছে যাতে মহামারীর ক্ষতি পুষিয়ে নেয়া যায়। ঠাণ্ডা অঞ্চল থেকে মিয়ামি, ফনিক্স ও মেক্সিকো অঞ্চলের দিকে যাবে ফ্লাইটগুলো। নতুন রুটের অধিকাংশ ফ্লাইট শনিবার থেকে ইতোমধ্যে চলাচল শুরু হয়ে গেছে। জুলাইতে কোম্পানিটি জানিয়েছিল, সেপ্টেম্বরের শেষ নাগাদ ৬০ শতাংশ ফ্লাইট হ্রাস পাবে।

সূত্র : ব্লুমবার্গ

আমেরিকান এয়ারলাইন্সফ্লাইট
Comments (0)
Add Comment