মসজিদে এসি বিস্ফোরণ, আহত অন্তত ২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিভাবে জানা গেছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

Comments (0)
Add Comment