অস্ট্রেলিয়ায় করোনা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের জারি করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।
শনিবার বিক্ষোভ মিছিল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

জানা যায়, করোনার প্রাদুর্ভাব কেন্দ্র মেলবোর্নে প্রায় এক মাস ধরে কঠোর নিষেধাজ্ঞা চলছে।
এর প্রতিবাদে শনিবার প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেছে। সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থে ছোট আকারে বিক্ষোভ হয়েছে।

Comments (0)
Add Comment