রাখাইনে ফের আগুন দিয়ে গ্রাম পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
একই সঙ্গে দুজন বেসামরিক লোককে গুলি করে হত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিউকতাউ শহর এলাকার ইয়াঙ্গুন-সিত্তওয়ে সড়কের পাশে অবস্থিত গ্রামে আগুন দেয় মিয়ানমারের সেনাবাহিনী।
এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও ফ্রি এশিয়া।
খবরে বলা হয়, ফায়ার পাউং এবং তাউং পাউক গ্রামে কমপক্ষে ১৭০টি বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আর ফায়ার পাউং গ্রামে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।