টাইফুন মেসাকের আঘাতে হতাহতদের রক্ষায় ব্যর্থ স্থানীয় কর্মকর্তাদের ভয়ংকর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ায় নেতা কিম।
শনিবার দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কাস পার্টির পত্রিকা রডং শিনমুনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টাইফুনে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।
তাই দায়িত্বহীনতার অভিযোগে নগর ও প্রাদেশিক কর্মকর্তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিম জং উন।
চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মেসাকের কারণে উত্তর কোরিয়া জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। কাঙউন প্রদেশের উনসন শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন।