পুরোনা অস্ত্র চুক্তিতে ইরান বিপুল অংকের অর্থ পায় বলে প্রথমবার স্বীকার করলো ব্রিটেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস একটি চিঠিতে এই স্বীকারোক্তি দিয়েছেন।
এই অর্থ ফেরত দিতে আইনি পথ খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ালেস।
ইসলামী বিপ্লবের আগে ইরানের শেষ ও ক্ষমতাচ্যুত রাজা মোহাম্মদ রেজা পাহলভী ব্রিটেনের কাছে
কিছু ট্যাংকের অর্ডার করেছিলেন, যার অর্থমূল্য ৪০ কোটি পাউন্ড।