চীনা সেনাদের বিরুদ্ধে ভারতীয়দের অপহরণের অভিযোগ

অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে পাঁচ ভারতীয় তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্তের আপার সুবনসিরি জেলার নাচো সেক্টরের কাছে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন সাত তরুণ।
টাগিন জাতির এই তরুণরা সেরা-সেভেন পেট্রল এলাকায় গেলে চীনের পিপলস লিবারেশন
আর্মির (পিএলএ) সদস্যরা তাদের অপহরণ করে। বাকি দুই তরুণ পালিয়ে আসতে সক্ষম হয়।
গ্রামবাসীদের বরাতে কংগ্রেসের মেম্বার অব দ্য লেজিসলেটিভ এসেম্বলি (এমএলএ) নিনং এরিং টু্ইটারে এসব তথ্য জানান।

Comments (0)
Add Comment