করোনা আক্রান্ত রোগীর সঙ্গে লাম্পট্য অ্যাম্বুলেন্স চালকের

করোনা আক্রান্ত একজন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।
ভারতের কেরালার পাঠানামথিত্তা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।

পুলিশ বলছে, ধর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।
গতকাল বিকেলে দুই নারী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। অ্যাম্বুলেন্সে তারা দুজন রোগীই ছিলেন।

করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধিারত একটি হাসপাতালে মধ্যরাতে তাদের ভর্তির জন্য পাঠানো হয়।
রোগীদের নিয়ে যাওয়ার পথিমধ্যে গাড়ি থামান চালক।
এরপর একজন রোগীকে যৌন হেনস্তা করেন।
অন্য নারীকে ভয় দেখান, কাউকে এ ব্যাপারে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে।

Comments (0)
Add Comment