গাঁজা ব্যবহারের বৈধতা পাকিস্তানে

পাকিস্তান সরকার গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে।
প্রয়োজনে চিকিৎসার উদ্দেশ্যে দেশটির জনগণ গাঁজা ব্যবহার করতে পারবেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজাসংশ্লিষ্ট পণ্যের ব্যবহার এবং দেশ কীভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরে টুইট করেন পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি জানান, পাকিস্তান সরকার গবেষণা, শিল্প, ওষুধ তৈরিতে গাঁজার ব্যবহারের বৈধতা দেয়ার মাধ্যমে বিশ্বব্যাপী গাঁজা থেকে উতপাদিত পণ্যের বিলিয়ন ডলারের মার্কেটে পাকিস্তান প্রবেশ করলো।

Comments (0)
Add Comment