যুদ্ধ থেকে সরে আসলো চীন-ভারত

লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে পাঁচ দফা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে ভারত ও চীন।

শুক্রবার রাশিয়ার মস্কোতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হয়ে এ কথা জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

নতুন এ পরিকল্পনার মধ্যে রয়েছে সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে বলবৎ ১৯৯৩ এবং ১৯৯৬ সালের সীমান্ত চুক্তিগুলো মেনে চলা এবং যে কোনো ধরনের উত্তেজনা নিরসনে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা।

Comments (0)
Add Comment