সেই ৫ তরুণকে ফেরত দিল চীন

ভারতের অরুণাচলের ৫ তরুণকে ভারতের হাতে তুলে দিল চীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সেনাবাহিনী জানায়, নিখোঁজ হওয়ার ১০ দিন পর ওই ৫ তরুণকে প্রত্যর্পণ করা হয়েছে ।
চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) ওই পাঁচ তরুণকে ফিরিয়ে দেবে বলে শুক্রবারই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে অরুণাচলের আনজ জেলার কিবিথু পোস্ট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার কথা তাদের।
এর আগে সেনার একটি টুইটে বলা হয়, ‘আপার সুবনসিরির ৫ শিকারি, যারা ২ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিল, ভারতীয় সেনার অবিরাম চেষ্টার ফলে তারা ১২ সেপ্টেম্বর ফিরে আসছে।
দামাইয়ে সকাল সাড়ে ৯টায় পিএলএ তাদের ভারতের হাতে তুলে দেবে।’

 

Comments (0)
Add Comment