জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভোটে আজ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ইয়োশিহিদে সুগা।
এ মাসের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। এর আগে তিনি মন্ত্রিসভার ‘চিফ কেবিনেট সেক্রেটারি’ ছিলেন।