ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো ধরণের হামলা চালানো হলে, তার জবাব হবে এক হাজার গুণ বেশি শক্তিশালী।
তেহরানকে এমন হুঁশিয়ারি দেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প।
তবে ইরান বলছে, নির্বাচন সামনে রেখেই লোক দেখানো কর্মকাণ্ড চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।