‘বলিউডের অশ্লীলতায় ধর্ষণের রাজধানী নয়াদিল্লি’

পাকিস্তানের ক্রমবর্ধমান যৌন সহিংসতা বন্ধে ধর্ষককে জনসম্মুখে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগ করে খোজা বানিয়ে দেয়ার মতো কঠোরতর শাস্তি নিশ্চিত করা উচিৎ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন তিনি।
গেল বুধবার লাহোরের মহাসড়কে গাড়িতে এক নারী গণধর্ষণের শিকার হয়।
এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো পাকিস্তান। জোরালো দাবি উঠেছে নারীর প্রতি যৌন সহিংসতার বন্ধের।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বলিউডের অশ্লীলতার কারণে নয়াদিল্লি ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে।

Comments (0)
Add Comment