‘নওয়াজ শরিফকে সাহায্য করছে ভারত’

সেনাবাহিনীকে দুর্বল করতে বিরোধী নেতা নওয়াজ শরিফকে সাহায্য করছে সাহায্য করছে ভারত।
এমন অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
সেইসঙ্গে তিনি বলেছেন, নওয়াজ শরীফ খুবই বিপজ্জনক খেলায় মেতেছেন।
সামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, তার সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা সম্পর্ক কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার যার অঙ্গনে থেকে কাজ করছে।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তিনি ১০০ ভাগ নিশ্চিত যে, নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত।

Comments (0)
Add Comment