কিশোরী অন্তঃসত্ত্বা, পলাতক তিন কাজিন

সংঘবদ্ধ ধর্ষণের জেরে ভারতের গুজরাটের নওসারী জেলায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১২ বছরের কিশোরী।
গত পাঁচ মাস ধরে ওই কিশোরীকে তার তিন কাজিন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তখনই এই ধর্ষণের ঘটনা সামনে আসে।

কিশোরীর বাবা দিনমজুর।
পাঁচ মাস আগে কাজিনদের একজন প্রথম ওই নাবালিকাকে ধর্ষণ করে।
এরপর সে আরো দুই ভাইকে ঘটনার কথা জানালে, তারাও ভয় দেখিয়ে ধর্ষণ করে।

 

Comments (0)
Add Comment