জেদ্দার প্রখ্যাত আইনজীবী খালেদ আল-বাবাতাইন, ইব্রাহীম আল-জামজাইর বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম শুক্রবার (১৩ মে) এ খবর দিয়েছে।
খালেদ সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান আইন অনুসারেই ‘নজরদারি’র সংজ্ঞা ও পরিণতি এমনটি দাঁড়াচ্ছে। এ আইনজীবী জানান, নজরদারির এ আইন ও বিচার প্রযোজ্য হবে স্বামী-স্ত্রী উভয়ের জন্য। একইসঙ্গে প্রযোজ্য হবে পরিবারের অন্য সদস্যদের জন্যও।
আইনজীবী ইব্রাহীম আল-জামজাই বলেন, ফোন সাধারণভাবে দেখা আর বৈদ্যুতিকভাবে তথ্য হাতিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। তথ্য হাতিয়ে নেওয়াটাই সবার কাছে নজরদারি বলে বিবেচিত হয়।
আইনজীবী খালেদের মতে, নজরদারির মতোই দণ্ড হতে পারে জিম্মি (ব্ল্যাকমেইল) বা চাঁদাবাজির উদ্দেশে তথ্য বা ছবি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও।