ভারত-বাংলাদেশ ফ্লাইটগুলোতে যাত্রী বাড়ছে

গত ২৮ অক্টোবর থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল।
ইতোমধ্যে পুরোদমে ফ্লাইট চালু করেছে দেশের এয়ারলাইন্সগুলো।
প্রথম দুদিনে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকলেও ভারতের রুটগুলোতে বাড়তে শুরু করেছে।

এয়ারলাইন্সগুলো জানিয়েছে, প্রথমদিকে ভারতের ফ্লাইটগুলো প্রায় ফাঁকা থাকলেও বর্তমানে প্রতি ফ্লাইটে ৩৫ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ফ্লাইটগুলো চলাচল করছে।
এ সংখ্যাও প্রত্যাশা থেকে কম। যাত্রীসংখ্যা কম হওয়ার কারণ হিসেবে পর্যটন ভিসার অনুমতি না দেয়ার কথা বলছে এয়ারলাইন্সগুলো।

কারণ হিসেবে তারা বলছেন, ভারত গেলে এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার রয়েছে, কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং করতে হয়, করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ নানা আনুষ্ঠানিকতা রয়েছে।
এ কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ভারত যেতে আগ্রহী নন। শিগগিরই যাত্রী বাড়বে বলে আশা তাদের।

Comments (0)
Add Comment