মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ফ্রান্স

মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তারা মুসলিম দেশগুলোতে ‘ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতা’ নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চিন্তা-ভাবনা ব্যাখ্যা করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

ম্যাক্রোঁর অবশ্য তার ভাবনার মূল্যায়নের জন্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সুর নরম করলেও ক্ষমা চাননি ফরাসি প্রেসিডেন্ট।

আলজাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অভিযোগ করেন ম্যাক্রোঁর। তবে তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হলেও এর জন্য দুঃখপ্রকাশ করেননি তিনি।

Comments (0)
Add Comment