মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় সৌদি দায়ি নয়

বিশিষ্টি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের। মঙ্গলবার টুইটে তিনি বলেন, ইরান তার দেশের যে কোনও নেতিবাচক ঘটনার জন্য সৌদিকে দোষারোপ করে থাকেন। পরবর্তী ভূমিকম্প বা বন্যার জন্যও কি তিনি দায়ী করবেন। খবর-আরব নিউজের।

টুইটে তিনি আরও যোগ করেন, সৌদি আরবের নীতি হত্যার সঙ্গে জড়িত নয়, ইরানের মতো নয়, যা ১৯৭৯ সালে খোমেনি বিপ্লবের সময় করেছিল।

এর আগে ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে জারিফ বলেন, তাড়াহুড়া করে এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর, সৌদি আরবে ত্রিপক্ষীয় বৈঠক এবং নেতানিয়াহুর বক্তব্য একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দুর্ভাগ্যক্রমে শুক্রবারের সন্ত্রাসী হামলায় দেশের একজন শীর্ষ নির্বাহীর শাহাদাত বরণের মাধ্যমে এই ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটেছে।

 

Comments (0)
Add Comment