অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যটির সীমান্ত খুলে দেয়া হয়েছে

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যটির সীমান্ত খুলে দেয়া হয়েছে। আপাতত নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) ও ভিক্টোরিয়ার বাসিন্দাদের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এই সীমান্ত খুলে দেয়া হয় বলে সিনহুয়ার খবরে জানানো হয়েছে। কোভিড-১৯- এর কারণে কয়েক মাস নিষেধাজ্ঞার আওতায় ছিল এই সীমান্ত।

পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যটি মঙ্গলবার ঘোষণা করেছে যে এটি ৮ ডিসেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বাসিন্দাদের কোয়ারেন্টিন ব্যতিরেকেই প্রবেশ করতে দেয়া হবে।

মঙ্গলবার পর্যন্ত নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে কোভিড-১৯-এর সংক্রমন ছাড়া টানা ২৪ দিন পার করছে। এদিকে এক মাসের বেশি সময ভিক্টোরিয়ায় একটিও সংক্রমণ দেখা যায়নি।

Comments (0)
Add Comment