হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশিকে মুক্তি দেয়া হচ্ছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক ৫ বাংলাদেশিকে  মুক্তি দেয়া হচ্ছে। প্রায় ৯ মাস ধরে এসব নাবিকরা তাদের হাতে আটক রয়েছেন। ওমান ও কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তাদের ইয়েমেনের এডেনে আসার কথা রয়েছে। পরে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন।

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন ধরে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক।

আটককৃতদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল (বৃহস্পতিবার) তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে।

সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।’

Comments (0)
Add Comment