সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আমিরাতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। মিডল ইস্ট আইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।
লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, ইরান আবুদাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে হুমকি দিয়ে বলেছে, যদি কোনো কারণে আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে, উপসাগরীয় এ দেশটিতে হামলা চালাবে তেহরান।
জায়েদ বিনকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার জন্য আমরা আপনাকে দায়ী করব।
গত সপ্তাহে তেহরানের কাছে পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এ হত্যার জন্য চিরশত্রু ইসরাইলকে দায়ী করছে ইরান।