রাজতন্ত্র ফেরানো নিয়ে সরগরম নেপালের রাজনীতি

নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে কয়েকশ’ মানুষ জাতীয় পতাকা হাতে শনিবার এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে স্লোগান দেন। নেপালের জাতীয় ঐক্য ও দেশের মানুষের কল্যাণের জন্যই হিন্দুরাষ্ট্র ও রাজতন্ত্র প্রয়োজন বলে তারা দাবি করেন। খবর এএনআইয়ের।
নেপালে গত বেশ কিছুদিন ধরেই সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর পক্ষে জনমত তৈরি হচ্ছে।

শনিবারের বিক্ষোভ মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি আধুনিক নেপালের জনক হিসেবে পরিচিত পৃথ্বী নারায়ণ শাহের ছবিও দেখা গিয়েছে।

এই মিছিল করেন জাতীয় নাগরিক আন্দোলন কমিটির সদস্যরা। এর আগে গত ১০ নভেম্বরও কাঠমান্ডুতে সাংবিধানিক রাজতন্ত্র ফেরানো এবং হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণ করার দাবিতে মিছিল হয়।

এই মিছিল করেন ‘জাতীয়তাবাদী নাগরিক সমাজ’-এর সদস্যরা। এর দু’দিন পর বিরাটনগরে একই দাবিতে মিছিল হয়।

নেপালের প্রধানমন্ত্রীর নিজের শহর ঝাপাতেও রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। ফলে ক্ষমতা ধরে রাখা নিয়ে প্রবল চাপে রয়েছেন প্রধানমন্ত্রী ওলি।

Comments (0)
Add Comment