প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের কর বিষয়ে তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের কর সংক্রান্ত বিষয়ে ডেলওয়ারের মার্কিন অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা বহুদিন ধরে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছিলেন। হান্টার বলেন, মঙ্গলবার আইনজীবীর কাছ থেকে তিনি এ তদন্তের বিষয়ে জানতে পেরেছেন। এর বাইরে বিস্তারিত কিছু বলেননি হান্টার। ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরাই তদন্তটি পরিচালনা করছেন এবং হান্টার তদন্তকে গুরুত্ব সহকারে নেয়ার কথা জানিয়েছেন।

নিরপেক্ষ পর্যালোচনা হলে তিনি যে যথাযথ ও আইনিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা প্রমাণিত হবে বলেও আত্মবিশ্বাসী বাইডেনের ৫০ বছর বয়সী এ পুত্র।

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে খুবই গর্বিত।

 

Comments (0)
Add Comment