ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাবরিনা সিং হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি কাজ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে।
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট গত শুক্রবার এই ঘোষণা দেন। সাবরিনা সিং প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন, যিনি কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রেস সেক্রেটারি হয়েছিলেন।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাবরিনা সিং আগামী ২০ জানুয়ারি জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর আরেকটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।
এর আগে ডেমোক্রেটিক পার্টির দুজন প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর কোরি বুকার ও মাইকেল ব্লুমবার্গের প্রেস সেক্রেটারি হিসেবে সাবরিনা দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাবেক ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর সাবরিনা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রিজিওনাল কমিউনিকেশন ডিরেক্টরেরও দায়িত্ব পালন করেন।