যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসক ফাইজারের টিকা নেওয়ার ১৬ দিন পর মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফাইজার কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রেগরি মাইকেল (৫৬) নামের ওই ধাত্রী বিদ্যা বিশারদ (গাইনোকলজিস্ট) ফ্লোরিডার মায়ামিতে কর্মরত ছিলেন।

গ্রেগরি মাইকেল ২০২০ সালের ১৮ ডিসেম্বর ফাইজারের করোনা টিকা গ্রহণ করেছিলেন। তার স্ত্রী হিদি নেকলম্যান ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন, টিকা নেওয়ার সময় সুস্থ ছিলেন গ্রেগরি। এমনকি তার কোনো রোগ প্রতিরোধ বিষয়ক বিশৃঙ্খলাও ছিল না। তবে টিকা নেওয়ার পর তিনি ইডিওপ্যাথিক থ্রোমবোসাইটোপেনিক পারপুরা (আইটিপি) জনিত স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তার রক্তে প্লেটিলেটসের ঘাটতিও দেখা দেয়।

এই টিকার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি হিদি নেকলম্যানের। এই মৃত্যুর পেছনে আর অন্য কোনো কারণ থাকতে পারে না।

ফ্লোরিডার স্বাস্থ্য অধিদপ্তর ও ফেডারেল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একই সঙ্গে গ্রেগরির মৃত্যুর বিষয়ে তদন্ত করছে ।

Comments (0)
Add Comment