ডেমোক্র্যাটরা এক দশকে প্রথমবার মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ

বিগত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হারের পর এবার সিনেটও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকান দল। ফলে মার্কিন কংগ্রেসের নিম্ন ও উচ্চ দুই কক্ষই এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে।

বুধবার ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটেই এক দশকে প্রথমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ দখল করল।

ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট পদে জো বাইডেন ও তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস শপথ নেন। মার্কিন সংবিধান মতে, সিনেটের দৈনন্দিন কার্যকলাপ চলে দেশের ভাইস প্রেসিডেন্টের সভাপতিত্বে। সেইমতো বুধবার জন অসফ, রাফেল ওয়ারনক ও অ্যালেক্স পাদিলাকে সিনেটের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান কমলা হ্যারিস।

গত সোমবার কমলা সেনেটর পদে ইস্তফা দিয়েছেন। তার জায়গায় নতুন সেনেটর হিসেবে অ্যালেক্স পাদিলাকে শেষমুহূর্তে নিজের নির্ণায়ক ভোট দেন তিনি। আর সেই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টি এক দশকে এই প্রথম ১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করলো।

এতদিন রিপাবলিকানদের হাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ দখলে ছিল। ফলে ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করতে ব্যর্থ হয় ডেমোক্র্যাটরা। ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ইমপিচমেন্ট প্রস্তাব পাশ হলে রিপাবলিকানদের দখলে থাকা সিনেটে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়।

পালটেছে পরিস্থিতি। মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ট থাকায়, বিপাকে পড়তে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: সিএনএ।

Comments (0)
Add Comment