ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ইসরাইলের

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে যায় তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইসরাইল।

ইসরাইলের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাতে ইসরাইলের গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে।

২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ওই পরমাণু চুক্তিটি হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে আনেন। এরপর ইরানের ওপর তিনি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

ইসরাইলের চ্যানেল-১২ এর বরাতে পার্সটুডের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না, বলে ইরসাইলি ওই কর্মকর্তা হুশিয়ারি দিয়েছেন।

ওই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয়নি যে, ইসরাইলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোন পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন। তবে ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমতায় ফেরার কথা বলেছেন।

ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরাইল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে।

Comments (0)
Add Comment