পৃথক বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যে একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত এক দশকের মধ্যে অঙ্গরাজ্যটির সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ। এদিকে নিউ জার্সিতে একটি বাড়িতে হামলায় মারা গেছেন দুজন।

ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যের পুলিশ জানায়, রোববার (২৪ জানুয়ারি) ৯১১ জরুরি নম্বরে ফোন পেয়ে তারা ওই বাসায় যান। সেখানে একজন অন্তঃসত্ত্বা নারী সহ পাঁচজনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। সেখান থেকে গুরুতর আহত এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এফবিআই এতে সহায়তা দিচ্ছে।

এদিকে, নিউ জার্সির বার্লিংটন কাউন্টির একটি বাড়িতে অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিশ্বে যেকোনো দেশের চেয়ে পরিসংখ্যান মতে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেশি।

Comments (0)
Add Comment