জ্যানেট ইয়েলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

জ্যানেট ইয়েলেন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাকেই নিয়োগ দিচ্ছেন। কংগ্রেসে গত ১৯ জানুয়ারি ভোটের মাধ্যমে চূড়ান্ত হয় মনোনয়নের বিষয়টি। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

ইয়েলেন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বৈষম্য দূর করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমনটই ধারণা করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের আরোপ করা করের বোঝা থেকে সাধারণ নাগরিকদের বের করে এনে অর্থনীতিকে স্বাভাবিকীকরণের দায়িত্ব তার ওপর অর্পিত হচ্ছে।

বাইডেন সরকারের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসা জ্যানেট ইয়েলেন এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত দেশটির ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে জ্যানেট ইয়েলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে নিয়োগ পান। ২০১৮ সালে তার মেয়াদ শেষ হলে নতুন করে আর মেয়াদ বাড়াননি ডোনাল্ট ট্রাম্প।

জ্যানেট নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে পিএইচডি করেন। বিল ক্লিনটনের প্রশাসনে তিনি শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তার স্বামী জর্জ অ্যাকারলফ অর্থনীতিতে নোবেল বিজয়ী।

Comments (0)
Add Comment