ঘটনার সময় আহত ওই চিকিৎসক কিং ফাহাদ মেডিকেল সিটিতে দায়িত্বরত ছিলেন। সৌদি সংবাদমাধ্যম সাবাক বলছে, স্ত্রীকে সন্তান জন্মদানে সহায়তার সময় চিকিৎসককে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারী গুলি নিক্ষেপ করে।
এতে আরো বলা হয়েছে, সন্তানের জন্মের পর ধন্যবাদ জানানোর জন্য চিকিৎসককে পাশের একটি পার্কে ডেকে নেন ওই ব্যক্তি। পরে চিকিৎসককে গুলি করে পালিয়ে যান তিনি।
ওই চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে অস্ত্রপচার করে তার ফুসফুস থেকে একটি গুলি বের করা হয়। তবে বর্তমানে ওই চিকিৎসকের অবস্থা স্থিতিশীল।