যুক্তরাষ্ট্র প্রত্যেক নাগরিককে টিকার আওতায় আনছে

মার্কিনদের মধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু পর থেকেই এর ধীরগতি নিয়ে সাধারণ ক্ষোভ ছিল।

আগামী সপ্তাহ থেকে অব্যাহত সমালোচনার মুখে ভ্যাকসিন সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, যথাসময়েই সব মার্কিন নাগরিককে টিকার আওতায় আনা হবে।

সার্বিয়া ইউরোপের মধ্যে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রমে নেতৃত্ব দেবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট। তার আশা ইউরোপের মধ্যে সার্বিয়ার সব নাগরিককেই সর্বপ্রথম ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এরইমধ্যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া শেষ করেছে দেশটি।

 

Comments (0)
Add Comment