বেলজিয়ামের ডিজন শহরে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি

সোমবার বিকালে বেলজিয়ামের ডিজন শহরে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বেলজিয়াম-জার্মান সীমান্তের লাগোয়া ডিজন পৌরসভায় এক বাংলাদেশির দোকানে এ ঘটনা ঘটে।

দোকানটির স্বত্বাধিকারী বাংলাদেশের হবিগঞ্জের মি. চয়ন রায় জানান, দুই ডাকাত দোকানে ঢুকলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে ডাকাতদের একজন আহত হলেও অর্থ নিয়ে চলে যায় তারা। দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনার প্রতিটি অনুক্রম রেকর্ড করা হয়।

ছুরি নিয়ে অনেক সময় ধস্তাধস্তির পরও চয়ন রায় পুরো অক্ষত ছিলেন।

পুলিশ বলছে তদন্ত করে খুব তাড়াতাড়ি ডাকাতদের বের করতে সক্ষম হব। পুলিশ এবং ফরেনসিক বিভাগের লোকজন এসে আলামত নিয়ে গেছে।

ডিজন শহরের মেয়র ম্যাডাম ভেরনিক বনি এবং সিপিএএসের প্রেসিডেন্ট মি. রেজিস চয়ন রায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন ডাকাতদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment